মোহাম্মদ আলী সরকার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে একটি ফার্মেসীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই ফার্মেসী থেকে নগদ টাকা টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামান চুরি করে নিয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মীম ফার্মেসীতে এ চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে আলাপকালে ফার্মেসী মালিক মোঃ কামাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাত ১২ টায় দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। সকাল ৯ টায় তিনি ফার্মেসীর তালা খুলে দেখতে পান সবকটি ক্যাশ বাক্স ভাঙ্গা ও ঘরে এলো মেলো অবস্থায় ঔষধপত্র ছিটিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন।
এ ব্যাপারে ডিপ্লোমা চিকিৎসক মোঃ তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ৩ বার মীম ফার্মেসীতে চুরির ঘটনা ঘাটছে। এতে নতুন ব্রিজ এলাকার ব্যবসায়ীদের মাঝে চোর আতঙ্ক দেখা দিয়েছে।