স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে। নিহত সামিয়া চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের কৌশিক হাসানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল অনুমান ১১টা থেকে সাড়ে ১২ টার মধ্যে পরিবারের লোকজনের অগোচরে সামিয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

