আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি শরীফ আহমেদ। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো: কবির হোসেন, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন আলহাদী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
নবাগত ওসি শরীফ আহমেদ বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। গত ৮ ডিসেম্বর বানিয়াচং থানায় আমি নতুন যোগদান করেছি। বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় তিনি সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

