শাহরিয়ার আহমেদ শাওন ॥ যুক্তরাজ্য প্রবাসী লেবার পার্টির নেতা ও স্টিভেনেজ সিটি কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। রবিবার বাদ মাগরিব প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিটু, উত্তম কুমার পাল হিমেল ও সারোয়ার শিকদার, সহ-সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া ও মো. সেলিম তালুকদার, অর্থ সম্পাদক সুলতান আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ফরহাদুল ইসলাম চৌধুরী প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সাংবাদিকবান্ধব একজন মানুষ এবং ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

