স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার পলাশ বাড়ি নামের একটি ম্যাচ থেকে হযরত আলী (৩০) নামে ওষুধ কোম্পানীর ইনচার্জের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর থানার এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ রাত ৯টায় পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। হযরত আলী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার খানকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে ওই ম্যাচে আরও ৪ জনের সাথে থেকে ইনসেপ্টা ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সহপাঠীরা ডাকাডাকি করেন। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

