স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে মাধবপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার (১৪ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ১২ টায় মাধবপুর বাজারস্থ মুন্সি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শ্যামলীপাড়ার অনিল দেবনাথের ছেলে নয়ন দেবনাথকে (২০) গ্রেফতার করে। এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্র্রেফতারকৃত নয়ন ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

