স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) নিজ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

