বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক রূপজিত কর রাজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এম. শামছুদ্দিন এর সভাপতিত্বে ও এ.এস.এম রেদুয়ানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম মনি, সহকারী শিক্ষক মো. শাহজাহান, শরীফুল ইসলাম, রায়হান আহমেদ, মনিকা সূত্রধর, রীমা রাণী দেব, অভিভাবক এম.এ আজিজ সাগর, বাবলু মিয়া, মকবুল হোসেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন, নাবিলা জাহান চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে মিরপুর বাজারের অদূরে বেন্দারপুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৫) নিহত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

