স্টাফ রিপোর্টার ॥ সীমান্তে অবৈধ পারাপার রোধে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। শনিবার সকাল থেকে চেকপোস্ট বসিয়ে বিশেষ টহল দেয়া হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ওই ঘটনার পর থেকে ৫৫ বিজিবি অধীনস্থ ১৬টি বিওপি নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

