স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ খোয়াই নদীর বাঁধ থেকে গাছ কাটার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া গাছ কাটার ঘটনায় আটক বেলালকে কার্যবিধি ৫৪ ধারা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন এবং মঙ্গলবার শুনানীর দিন ধার্য্য করেন।
এর আগে এসআই আওলাদ হোসেন বাদী হয়ে সন্দেহমূলক হিসেবে বেলালকে ৫৪ ধারায় প্রেরণ কোর্টে প্রেরণ করেন। আটক বেলাল শহরের রাজনগর এলাকার মতিউর রহমানের ছেলে। এদিকে শনিবার রাত ৯টায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সামিউর রহমান বাদী হয়ে ফটিক মিয়ার ছেলে তুহিন, শাহ আলমসহ ৪ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে একদল চোরারকারবারি গোসাই আখড়া থেকে জঙ্গলবহুলা স্লুইচ গেইট পর্যন্ত খোয়াই বাঁধের উপর থেকে আকাশি, মেহগনি, শিলকড়ইসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় সদর থানার এসআই আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরসহ চালক মৃত আব্দুল গফুরের ছেলে হাসান মিয়াকে বিপুল চোরাই গাছসহ আটক করেন। ওই সময় শহরের রাজনগর এলাকার বেলাল মিয়াকে আটক করা হয়।