ওসমান হাদির উপর বর্বর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ওয়াদুদ চৌধুরী শামীম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ কাফি ফোজায়েল, সদস্য সচিব মাহবুল বারী চৌধুরী মুবিন, যুগ্ম সদস্য সচিব ইফতেখার আহাদ নাঈম, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, সদস্য মোঃ জিয়াউল হক মিশু, হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় যুবশক্তি আহ্বায়ক তন্ময় তাহের রুবেল, সদস্য সচিব সাজন চৌধুরী, মুখ্য সংগঠক ফয়সাল আহমদ খসরু, এসএম জুবায়ের আহমেদ (সিনিয়র যুগ্ম আহবায়ক), মো. সাদ্দাম হোসাইন (যুগ্ম আহবায়ক), রেজাউল করিম হিফজুর (সিনিয়র যুগ্ম সদস্য সচিব), শেখ আলাউর রহমান (যুগ্ম সদস্য সচিব), জাসান আল ইকরাম (সিনিয়র সংগঠক), মোঃ আকরাম খান (সংগঠক), আরাফাতু উজ্জামান শাওন (সংগঠক), নজরুল আমিন (সংগঠক)।
সদস্য সচিব মাহবুল বারী চৌধুরী মুবিন বলেন, এই হামলা পরিকল্পিত ও কাপুরুষোচিত। এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিল শেষে পরিস্থিতি শান্ত রাখতে সকলকে ধৈর্য ও সংযমের সাথে কাজ করার আহ্বান জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি হবিগঞ্জ জেলা শাখা হামলার প্রতিবাদে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি