সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, ১নং লাখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য, রুহিতনশী গ্রামের মৃত আব্দুল নুর মুন্সির ছেলে মোঃ মহিবুর রহমান মেম্বার (৫৩) ও ৫নং করাব ইউনিয়ন যুবলীগের সভাপতি, করাব গ্রামের মৃত মরম আলীর ছেলে আতাউর রহমান (৪০)।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃৃত্বে পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাতে করাব কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে এবং বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহিবুর রহমান মেম্বারকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা লাখাই থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী এবং তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ডি ধারায় অভিযোগ রয়েছে।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ডেভিল হান্ট ফেজ টু অভিযানে তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

