নিজস্ব প্রতিনিধি ॥ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ শায়েস্তাগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের জামিননামা জেলা কারাগারে রয়েছে। যেকোনো সময় রিয়াদ জামিনে মুক্ত হতে পারেন এমন খবরে শায়েস্তাগঞ্জে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধারা। দেশে যখন ফ্যাসিস্ট গ্রেফতার অভিযান চলছে, ঠিক এ সময়ে জেলা কারাগারে পৌর আওয়ামী লীগ নেতার জামিননামা পাঠানো হয়েছে।
জুলাই যোদ্ধাদের দাবি, ওই ফ্যাসিস্ট নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া যাবে না। তাকে শ্যোন অ্যারেস্ট করা হোক। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।