মাধবপুরে ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ মোঃ শাহজাহান
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের দাতা সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, রোভার স্কাউটিং এর মাধ্যমে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কিভাবে দেশ ও জাতিকে উন্নতির শিখরে নেওয়া যায় রোভার স্কাউট তারুণ্যের মধ্যে এই চেতনা জাগিয়ে তোলে। দেশের যেকোনো সমস্যায় রোভার স্কাউট সবার আগে ঝাঁপিয়ে পড়তে কখনোই কুণ্ঠা বোধ করে না। সামাজিক জনহিতকর দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে স্কাউটিংয়ের অবস্থান গুরুত্বপূর্ণ। বুধবার বিকেলে শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে ৪ দিনব্যাপী ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্প চীফ ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় স্কাউট রোভার লিডার প্রতিনিধি প্রফেসর মোঃ সেলিম, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালাল (উডব্যাজার), সিএলটি সম্পন্ন মোহাম্মদ শরিফ জসীম, হবিগঞ্জ জেলা রোভার রঞ্জিত কুমার দাস, অধ্যক্ষ দিলপেয়ার মিয়া, প্রধান শিক্ষক এম সাইফুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলার কমিশনার মোহাম্মদ সোলেমান মিয়া (উডব্যাজার), রোভার লিডার জগদিশ চন্দ্র দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভার আশরাফুল ইসলাম খাঁন শাকিল। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্প চলবে।