স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্প চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালালে গাঁজার চালানটি পাওয়া যায়।
পুলিশ সূত্র জানায়, সিলেট তামাবিল সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে মাদক পরিবহনের গোপন সংবাদে পুলিশ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ২৩-১৭৪৫) থামায়। পরে ভ্যানটি তল্লাশি করে তা থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতিতে কাভার্ড ভ্যান ও গাঁজা জব্দ করে ভ্যানচালক মো. ইউছুফকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইউছুফ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লডাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউছুফ জানায়, সে তামাবিল সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

