স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা (শ্যামপুর) গ্রামে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সালেহ উদ্দিন আহমেদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সালেহ উদ্দিনের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর রাত ১১ টার দিকে সালেহ উদ্দিন মারা যান।
সদর থানা ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।