শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে আপন ভাইয়ের দায়ের করা মামলার আসামি সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে উপজেলা চেয়ারম্যান এবং হাইওয়ে পুলিশের এসপির ঘনিষ্ঠ বন্ধু পরিচয় দিয়ে আসছিলেন। এসব মিথ্যা পরিচয়ের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম। তিনি জানান, বুধবার দিবাগত গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে সুরুজ আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মো. আবুল কালাম বলেন, ‘সুরুজ আলী মিথ্যা পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত সুবিধা গ্রহণের চেষ্টা করতেন। এতে সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হতেন।’