হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান নেতাকর্মীদের নিয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, আজ এই ইউনিয়নে ঘুরে মনে হয়েছে গত ৫৪ বছর দেশে কোন সরকারই ছিল না। সরকার থাকলে স্বাধীনতার ৫৪ বছর পর রাস্তাঘাট এমন বেহাল অবস্থা হওয়ার কথা নয়। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের হাট বাজার, গ্রামগঞ্জের পাড়া-মহল্লায় দাঁড়িপাল্লার প্রচার প্রচারণা চালিয়েছেন। মানুষের কাছে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা, দোয়া ও সমর্থন চেয়েছেন। প্রচার প্রচারণা শেষে রাত সাড়ে ৭টায় আমতলী বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মীর ছায়েব আলী, নায়েবে আমীর হাফেজ আ স ম কামরুল ইসলাম, সহকারি সেক্রেটারী জেনারেল ফুয়াদ হাসান, মাধবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফা কামাল, সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভূইয়া। এছাড়াও পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি