স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে ১০২ পিস ইয়াবা সহ জুমেল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুমেল মিয়া মোড়াকরি গ্রামের জুনাইদ মিয়ার পুত্র। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।