স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে শহরের কামড়াপুর এলাকা থেকে আখলাছ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আখলাছ বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে। রবিবার রাতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান অভিযান তাকে আটক করে। পরে সন্দেহজনক হিসেবে তাকে কোর্টে প্রেরণ করা হয়।