নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলের তিন রতœ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশিত ফলাফলে ৬৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এবার পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ২০ হাজার ৪৪০ জনের মধ্যে পাস করেছে ৮১ হাজার ৬৪২ জন। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।
প্রাপ্ত তথ্যানুযায়ী বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তিন কৃতি শিক্ষার্থী এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে। এদের মধ্যে রয়েছে এম. মাহমুদুল হাসান শান্ত। সে এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৮১.২৫, সে সম্বিলিত মেধাতালিকায় ৯৯৩তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতা মোহাম্মদ আব্দুল লতিফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা রোকেয়া খাতুন একজন গৃহিনী। তার বাড়ি উপজেলার লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামে।
সাবিকুন্নাহার অর্পি। সে এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৮০.০০। সে সম্বিলিত মেধাতালিকায় ১৪২৯তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতা হুমায়ূন কবির দৈনিক যায়যায়দিন পত্রিকার বাহুবল প্রতিনিধি এবং মা মনোয়ারা বেগম স্বপ্না একজন গৃহিনী। তার বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটোলা গ্রামে।
মোহাম্মদ রায়হান। সে এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৭৯.৭৫। সে সম্বিলিত মেধাতালিকায় ১৫১৬তম স্থান অধিকার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়েছে। তার পিতা মোঃ ফুল মিয়া প্রবাসী এবং মা আলেয়া সুলতানা একজন গৃহিনী। তার বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে।

