স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগার থেকে লাখাই থানায় নিয়ে যাওয়ার পর ছিনতাই মামলায় গ্রেফতার জয়নাল মিয়া (৫৫) অসুস্থ হয়ে পড়েছেন। তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সে লাখাই উপজেলার দক্ষিণ করাব গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। লাখাই থানার মামলা নং-০২, তাং-০৬/০৫/২৫ইং।
সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে লাখাই থানা পুলিশ তাকে কারাগার থেকে লাখাই থানায় নিয়ে যায়। সেখানে যাবার পর সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া জানান, কারাগার থেকে আনার পর সে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

