মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন আমাকে ¯েœহ করে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত বিএনপি ছেড়ে যাইনি। হবিগঞ্জ তথা মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করছি। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে অত্যন্ত ভালবাসেন, তাই বিএনপির শাসনামলে এমপি মন্ত্রী না হয়েও চুনারুঘাটের রাজার বাজার, কাজিরখিল ব্রীজ, হাসপাতালের উন্নয়ন এবং স্কুল কলেজ এবং রাস্তা-ঘাটসহ শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি।
তিনি আরও বলেন- বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। তিনি গতকাল সোমবার চুনারুঘাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সায়হাম কটন মিলস্ এর এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহম॥ তিনি বলেন, চুনারুঘাটের মানুষের সাথে আমাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। এ সম্পর্ক দিন দিন আরও মজবুত হবে ইনশাল্লাহ। কিন্তু বিগত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার আমাদেরকে স্বাধীন ভাবে ব্যবসা করতে দেয়নি। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই এখন সুযোগ এসেছে এলাকার জন্য কিছু করার। আমার বাবাকে সুযোগ দেন আমরা উন্নয়ন দিব।
মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে জনসেবামূলক কাজের মাধ্যমে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি। মামলা-হামলার শিকার হয়েছি, তবুও বিএনপি ছেড়ে যাইনি।
সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজ্জামেল তালুকদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র নাজিম উদ্দিন, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, বিএনপি নেতা শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সালাউদ্দিন, ফারুক আহম্মদ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিত, আজমল মিয়া, সৈয়দ মাসুদ, সৈয়দ মাহফুজুর রহমান, আবু মিয়া, জলিল মেম্বার, বাবুল হোসেন, নূরুল হক মেম্বার, মিজানুর রহমান, আব্দুল হাই মেম্বার, লিটন মাস্টার, ছায়েদ মেম্বার, মোস্তাক আহম্মেদ জুয়েল, যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক আবু নাঈম, জালাল আহম্মদ, সহিদুল ইসলাম জামাল, জালাল আহম্মদ, ফজলুল হক তালুকদার প্রমূখ।
তৃনমূলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সলকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।

