স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর থানার মাদকের মামলায় ৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- করেছেন আদালত। গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ আদেশ দেন। দন্ডিতরা হলেন, মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের নুর মোহাম্মদ ফকিরের পুত্র দুলাল মিয়া। মাদক আইনে দোষী সাব্যস্থ করে তাকে ৫ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, আখাউড়া উপজেলার টানপাড়া দক্ষিণ গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র পরান মিয়া ও কট্টা গ্রামের সুলেমানের পুত্র হোসেন মিয়াকে ৫ বছরের কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পালাহার গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র হাবিবুর রহমানকে ৫ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদন্ড এবং চাঁপাইনবাবগঞ্জের চারাগ্রামের সুমন মিয়ার পুত্র মানিক মিয়াকে একই আইনে ৫ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
আদালতের স্ট্রেনোগ্রাফার পার্থ সারথি ভট্টাচার্য্য জানান, প্রত্যেকটি মামলাই মাদকের। সাক্ষি প্রমাণ শেষে প্রমাণিত হওয়ায় আদালত এ দ-াদেশ দেন। সাজা পরোয়ানা স্ব স্ব থানায় প্রেরণ করা হবে।