শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা, দানবীর স্বর্গীয় শচীন্দ্র লাল সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে দিনব্যাপী কলেজে নানা অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল পবিত্র গীতা থেকে পাঠ, কুইজ প্রতিযোগিতা, স্মরণসভা, প্রতিষ্ঠাতার সহধর্মিণীকে বাসভবনে গিয়ে সমবেদনা জানানো। অনুষ্ঠানমালার সূচনালগ্নে গীতা থেকে পাঠ করেন প্রভাষক গোপীনাথ দাশ। কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম সোহাগ, গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র একান্ত দাশ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী রওজাতুল রুম্মান আহমেদ এবং বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা। স্বাগত বক্তব্য রাখেন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক গৌতম সরকার। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক সঞ্জয় কুমার দাস, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, সৈয়দা তাহমুদা বেগম, অনুপমা ভক্ত, প্রবীন্দ্র সমাজপতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির সদস্য শেখ মোঃ মশিউর রহমান, ডাঃ আব্দুল মুকিত ও আমিরুল ইসলাম আখঞ্জী। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ বলেন- স্বর্গীয় শচীন্দ্র লাল সরকার কলেজটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন যা বর্তমান সমাজ ব্যবস্থায় একটি বিরল দৃষ্টান্ত।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রসূন আচার্য্য পল্লব। অনুষ্ঠান শেষে গভর্নিংবডির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ, অধ্যক্ষ এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠাতার বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিণীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

