স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর আলগাবাড়ির বাসিন্দা আলহাজ্ব শেখ লুৎফুর রহমান নানু মিয়ার দ্বিতীয় পুত্র শেখ কামাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ১১টায় শহরের ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, বাবা-মাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ আছর উমেদনগর টাইটেল মাদ্রাসা শাহী ঈদগাহঁ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

শেখ কামাল মিয়া হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। জেলা জাতীয় পার্টির বর্তমান কমিটির সদস্য, জাতীয় যুবসংহতির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

শোক : জাপা নেতা শেখ কামাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জেলা জাপা সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, জাপার কেন্দ্রীয় নেতা প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক এসএম লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা জাপার সভাপতি কাজল আহমেদ প্রমূখ।

নেতৃবৃন্দরা বলেন-মরহুম শেখ কামাল মিয়া এরশাদ মুক্তি আন্দোলনে হবিগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ভাবে জাপার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারা মরহুম কামাল মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক এক বিবৃতিতে জাপা নেতা কামাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল।