এনসিপি হবিগঞ্জ জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদনের খবর নিশ্চিত করেন। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক মো. আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমেদ আশিক, যুগ্ম আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন জাকি, শাকিল মোহাম্মদ, এডভোকেট নজরুল আজিজ জুনেদ, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মীর দুলাল। সাংগঠনিক সম্পাদক উস্তার মিয়া তালুকদার, একে এম নাছিম ও আব্দুল্লাহ রায়হান।
এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনেক যাচাই-বাছাই করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে হবিগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com

